হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: প্রধান উপদেষ্টার উপহার নিয়ে মাঠে ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: প্রধান উপদেষ্টার উপহার নিয়ে মাঠে ইউএনও

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা প্রশাসন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
জানা যায়, পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে চা-বাগান অধ্যুষিত ও দুর্গম এলাকার দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক তখনই আশীর্বাদ হয়ে হাজির হন ইউএনও। বুধবার দিবাগত রাতে তিনি কমলগঞ্জ পৌর এলাকা রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজার ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত অসহায় মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম বলেন, ‘শীতের এই কঠিন সময়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের এমন তৎপরতা প্রশংসার দাবি রাখে। সরকারি কর্মকর্তার এই মানবিক কার্যক্রম উপজেলার দুস্থ মানুষের মাঝে আশার আলো সঞ্চার করেছে। সমাজের বিত্তবানরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে কমলগঞ্জের কোনো মানুষকেই আর শীতের কষ্টে ভুগতে হবে না। প্রশাসনের এমন দায়িত্বশীল আচরণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।’

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, ‘তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে এই ঝটিকা অভিযান। মূলত প্রকৃত অসহায় মানুষ যারা লোকলজ্জার ভয়ে দিনের বেলা হাত পাততে পারেন না এবং যারা রাস্তাঘাটে খোলা আকাশের নিচে রাত কাটান, তাদের জন্যই আমাদের এই প্রয়াস। প্রধান উপদেষ্টার এই উপহার পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!