আত্রাইয়ে কবিরাজের অপচিকিৎসা: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে কবিরাজের অপচিকিৎসা: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual3 Ad Code

নওগাঁর আত্রাই উপজেলায় কুসংস্কারের বশবর্তী হয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করতে গিয়ে প্রাণ হারালো জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবক। কথিত এক কবিরাজ ঝাড়ফুঁকের সময় জয়দেবের গলায় বিষধর সাপ পেঁচিয়ে দিলে সাপের কামড়েই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

​শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার তিলাবদূরী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত জয়দেব ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।

​স্বজনরা জানান, জন্মগত প্রতিবন্ধী জয়দেবকে সুস্থ করার প্রলোভন দেখায় মান্দা এলাকার জনৈক এক কবিরাজ। তার পরামর্শে গ্রামে ভিক্ষা করে চাল তুলে আয়োজন করা হয় বেহুলা-লক্ষিন্দরের গান। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার রাত আড়াইটার দিকে কবিরাজ গান চলাকালীন জয়দেবের গলায় একটি বিষধর সাপ পেঁচিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সাপটি তাকে দংশন করে। এরপর কবিরাজ দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করেও ব্যর্থ হলে রাতেই জয়দেবের মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে কবিরাজ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

​নিহতের জ্যাঠা ফুরিন দেবনাথ বলেন, কবিরাজ আমাদের আশ্বাস দিয়েছিল গানের মাধ্যমে ঝাড়ফুঁক করলে জয়দেব সুস্থ হয়ে যাবে। কিন্তু তার গলায় সাপ পেঁচিয়ে দেওয়াই কাল হলো। নিহতের বাবা নিমাই দেবনাথ জানান, তিনি ওই কবিরাজের নাম-ঠিকানা বা ফোন নম্বর কিছুই জানেন না। তবে সাপের কামড়েই তার ছেলের মৃত্যু হয়েছে বলে তার ধারণা।

Manual7 Ad Code

​আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ​তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাজুল ইসলাম জানান, নিহতের শরীরে একটি কালো ক্ষত চিহ্ন পাওয়া গেছে, যা সাপের কামড়ের চিহ্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!