কমলগঞ্জে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কমলগঞ্জে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

  • বুধবার, ১৭ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ছয়বারের নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর করোনায় ভাইরাস থেকে রোগমুক্তি কামনায় নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার ১৭ জুন বাদজোহর কমলগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা চৌমুহনী সংলগ্ন আদমপুর রোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে ২৫ জন মাওলানা খতমে কোরআনে অংশ নেন এবং পরে পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত গণমানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তির জন্য পরম করুণাময়ের কাছে দোয়া চান। দোয়া মাহফিলে যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মনছুরুল হক।

Manual8 Ad Code

এদিকে বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র রোগমুক্তি কামনায় কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ এর ব্যক্তিগত কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিরাপদ সামাজিক দ‚রত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

এছাড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র আশু রোগ মুক্তি কামনায় বুধবার দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!