ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ ২ জন আটক

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর বিওপির আওতাধীন আজওয়াটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তবে তাদের পালানোর চেষ্টা কে ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— উৎপল সেন (২৫) ও সাগর বর্মণ (১৮)। তাদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজওয়াটারী গ্রামে।  আটককৃতদের কাছ থেকে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ১০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!