কুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মতবিনিমিয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

কুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মতবিনিমিয় সভা

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
দীর্ঘদিন অবহেলিত ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বিশেষ নজর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিগত দিনে বহুবার দাবি-দাওয়া করেও যেসব বিষয় আমলে নেয়নি বিগত সরকারের মন্ত্রী-সচিবরা। এবার সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এরই লক্ষে নানা বিষয় নিয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১০ জানুয়ারি) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ আব্দুল কুদ্দুছ এর
সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোহাম্মদ মনিরুজ্জামান (মনির) এর  সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ মোঃ নুরুন্নবী আলী।
 এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোঃ মোখলেছুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মহাসচিব মোঃ শামছুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি (চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটি) চেয়ারম্যান মাওঃ মোঃ বশীর উল্ল্যাহ আতহারী,
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওঃ মোঃ আল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।মাদ্রাসার শিক্ষকরা বিনা অর্থে শ্রম দিচ্ছেন। বর্তমানে শিক্ষকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় জাতীয়করণ না হলে পরবর্তীতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করবে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!