ওসমানীনগরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ওসমানীনগরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
ওসমানীনগরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির মানদন্ডের উপর ভিত্তি করে উপজেলা পর্যায়ের বাছাই কমিটি গতকাল রবিবার এই স্বীকৃতি প্রদান করে। এর আগে ২০১৮ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছিল প্রতিষ্ঠানটি।
১৯৮৬ সালে এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ঠি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ দেশে-বিদেশের বিভিন্ন স্থানে সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে সহ¯্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার পাশাপাশি রয়েছে কারিগরি শাখাও। কারিগরি শাখাতে ড্রেস মেকিং এবং আইসিটি বিষয়ের দুটি ট্রেডে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হচ্ছে। প্রতি বছর পাবলিক পরীক্ষাগুলোতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে শিক্ষার্থী। সহশিক্ষামূলক কার্যক্রমেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাম রয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা, শিক্ষকদের পরিশ্রম এবং শিক্ষার্থীদের কৃতিত্বের কারণেই আমরা এমন গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews