কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, জাকির হোসেন (৩২), মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত ২টার দিকে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় হোসেনপুরের বাসিন্দা লাল মিয়া। ফেরার পথে পাঁচজন ডাকাত তাকে পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লাল মিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই সাথে পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেফতারে অভিযান চলছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!