কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত

  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম,  কুড়িগ্রাম প্রতিনিধিঃ
 কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
 বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে শহরের দিকে আসার সময় তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!