নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত

  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

Manual8 Ad Code

নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
Manual4 Ad Code

১৪ জানুয়ারি (বুধবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কানিবাড়ীতে  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। হাসনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ তছলিম উদ্দিনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাসনাবাদ ইউনিয়নের পল্লী চিকিৎসক মোঃ আঃ মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলাম, সমজাসেবক মোঃ আনসার আলী প্রমূখ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা, মায়ামনি মিষ্টি, বিজয়া রানী ও হান্নান সরকার। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!