কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদ ও ভিডিএস সদস্যবৃন্দ সাথে শেয়ারিং কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কুড়িগ্রাম এপি হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম পিএনএস ওয়াশ বিপি’র আয়োজনে ও  সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়, এপি ম্যানেজার  নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ  আমজাদ হোসেনসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ভিডিএস সদস্যবৃন্দ।
প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন জানান, পাঁচগাছী, বেলগাছা, হলোখানা, কাঁঠালবাড়ি, মোগলবাসা ইউনিয়ন ও পৌরসভায় মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম  প্রকল্প বাস্তবায়ন করবে। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।
ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গুলো হলোঃ স্ল্যাব ল্যাট্রিন স্থাপন (বেড়াসহ)-১৪২ সেট, ওয়াটার পয়েন্ট স্থাপন প্লাটফরমসহ (২০০০ লিটার ওয়াটার ট্যাংক, সাবমারসিবল পাম্প)-১ সেট, টিউবওয়েলের গোড়া মেরামত-৫৪টি, নতুন টিউবওয়েল স্থাপন-১০টি, বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং ষ্টেশন স্থাপন-২টি, বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপন-১০টি।
কর্মশালায় এপি ম্যানেজার  নীতা ফ্লোরা দাস মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রমে সার্বিক বিষয় তুলে ধরেন ও সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় সলিডারিটি, ব্যাক, ফ্রেন্ডশিপ, আফাদসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!