বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে ৫ টন ভারতীয় অবৈধ জিরা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে ৫ টন ভারতীয় অবৈধ জিরা আটক

  • শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

সিলেটের বিয়ানীবাজারের দোবাগ মোড় এলাকায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৫ টন অবৈধ ভারতীয় জিরার চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন (এসইউপি) বিশেষ অভিযানের নেতৃত্ব দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজারের দোবাগ মোড় নামক স্থানে বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় সীমান্ত রেখা হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৮০০ কেজি অবৈধ ভারতীয় জিরা ও ১৩৫০ কেজি বাংলাদেশি ধান জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, অবৈধ জিরার চালানটি চোরাকারবারিরা সিলেটে নিয়ে যাচ্ছিল। বিজিবির বিশেষ অভিযানের টের পেয়ে চোরাইপণ্য ফেলে পালিয়ে যায়।

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, জব্দ অবৈধ ভারতীয় জিরা ও বাংলাদেশি ধানের সিজার মূল্য প্রায় ৭৩ লাখ টাকা। যা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!