সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ : কমমূল্য নির্ধারণের অভিযোগ ভূমি মালিকদের  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ : কমমূল্য নির্ধারণের অভিযোগ ভূমি মালিকদের 

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ল্যান প্রকল্পের জন্য মালিকানা যেসব ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে সেগুলোর মূল্য কম নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুমির মালিকরা। শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের এই অভিযোগ উত্থাপন করেন তারা।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে ভূমির মালিকরা জানান, ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজার এলাকায় ভুমির মূল্য অনেক বেশি। কিন্তু মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য এসব জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এবং একাধিক নোটিশও পেয়েছেন তারা। অধিগ্রহণের প্রক্রিয়াধিন এসব ভূমির প্রতি শতক ১লাখ দশ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। যা বাস্তবতার সাথে কোন মিল নেই।

Manual2 Ad Code

বক্তারা বলেন, গোয়ালাবাজার তাজপুর এলাকায় দোকান কোঠার জায়গার দর আকাশ ছোঁয়া। কোন কোন জায়গা প্রতি শতক ৪০-৫০ লাখ টাকা দর হলেও কেউ বিক্রি করতে আগ্রহী হচ্ছে না। ওসমানীনগর সাবরেজিস্ট্রার অফিসের সর্বশেষ এসএসমেন্ট অনুযায়ি তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজায় প্রতি শতক দোকানভিট ১৮লাখ ৬৫ হাজার , বরায়া মৌজায় ৮লাখ ৭৪ হাজার ৭৭০, গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা মৌজায় ১৮ লাখ টাকা বেশি সর্বনিম্ন মূল্য হিসেবে ধার্য্য রয়েছে। অথচ এসব জায়গা কীভাবে ১লাখ দশ হাজার টাকা হিসেবে মুল্য নির্ধারণ করা হলো সে বিষয়ে অবাক হচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা অধিগ্রহণের প্রক্রিয়াধীন এসব ভূমির সঠিক মূল্য নির্ধারণ করে তা পরিশোধের জন্য ভূমি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সকলের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাজপুর ইউনিয়নের খাসিপাড়া গ্রামের ভূমি মালিক জাহেদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন ভূমি মালিক যুক্তরাষ্ট্র প্রবাসি শাহ খালিছ মিনার, শায়েক আহমদ, জুবায়ের আহমদ, আব্দুস সালাম রশিদি, মো.  আনোয়ার হোসেন, ফারুক জাহাঙ্গীর, জোবায়ের আহমদ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews