কাতারের উপ-প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে রচিত বই উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কাতারের উপ-প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে রচিত বই উপহার

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কাতার প্রতিনিধি:

কাতারের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও কাতার ন্যাশনাল লাইব্রেরির প্রেসিডেন্ট, সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং জাতিসংঘ, ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থায় কাতারের সাবেক রাষ্ট্রদূত ড. হামাদ বিন আব্দুল আজিজ আল-কাওয়ারির হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা দুটি বই উপহার দিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা বড়লেখার কৃতীসন্তান শরিফুল হক সাজু।

Manual4 Ad Code

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের সাংস্কৃতিক নগরী কাতারায় আয়োজিত ড. হামাদ আল-কাওয়ারি রচিত Bridges Not Walls বইয়ের বাংলা অনুবাদ ‘বৈরিতা নয় বন্ধুত্ব’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান, কাতারার মহা-পরিচালক ড. খালেদ বিন ইবরাহিম আল-সুলাইতি এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

মূল বক্তৃতায় বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন ড. হামাদ আল-কাওয়ারি। তিনি বলেন, ‘ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচনকালে আমার সফর করা ৮০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে।’

Manual7 Ad Code

অনুষ্ঠানে কাতারের উপ-প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশি কমিউনিটি নেতা এবং এএমপি গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন পাটোয়ারী। এ সময় বন্ধুসভা কাতারের পক্ষ থেকে মাননীয় উপ-প্রধানমন্ত্রীকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, গবেষক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!