কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে নির্মল চন্দ্র সম্ভ (২৫) নামে এক বখাটে যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ০৯ নভেম্বর সোমবার দুপুর ২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক।

Manual2 Ad Code

পুলিশ জানায়, সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনা সংলগ্ন মাধবপুর রোডে এক স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করার সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্যক্ত করার খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটক যুবক কমলগঞ্জের দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মৃত নৃপেন্দ্র শীলের ছেলে।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সত্যতা প্রমাণিত হওয়ায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!