নাগেশ্বরীতে ৩৯ বছরেও হয়নি সেতুর সংস্কার, চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম জামতলা-কচুয়ারপড় সংযোগ সেতু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিক্ষকের বিদায় সংবর্ধনা- যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না -সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান মৌলভীবাজার-১ আসন প্রথমবার সংসদ সদস্য পেল জুড়ীবাসী মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী ভালোবাসা দিবস : এক অন্ধ আর পাগলীর ভালোবাসাময় ২৫ বছর কমলগঞ্জে সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি গাছ উদ্ধার করলো বন বিভাগ স্বার্থবাজদের ভীড় থেকে সতর্ক থাকার দা‌বি সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী হাজী মুজিব মৌলভীবাজার-১ আসনে বিপুল ভোটে নাসির উদ্দিন মিঠু জয়ী কুলাউড়ায় ২য় বারের মতো বিজয়ী হলো বিএনপি

নাগেশ্বরীতে ৩৯ বছরেও হয়নি সেতুর সংস্কার, চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম জামতলা-কচুয়ারপড় সংযোগ সেতু

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা থেকে কচুয়ারপাড় মাধাইখেল সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩৯ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দুই প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় সেতুটি এক ভয়ংকর রূপ ধারণ করে, যা সাধারণ মানুষের চলাচলকে প্রায় অসম্ভব করে তোলে।
প্রথম অবস্থায় সরকারি কোনো পদক্ষেপ না পেয়ে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছিলেন তৎকালীন ওয়ার্ড মেম্বার মো. আবুল হোসেন ব্যাপারী । তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কাঠের পাটাতন দিয়ে সেতুটি কোনোমতে চলাচলের উপযোগী করে দেন। দীর্ঘ সময় ধরে দুই এলাকার মানুষ এই কাঠের সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে সংস্কারের অভাবে বর্তমানে সেই কাঠের কাঠামোটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ বিষয়ে উপজেলার সাবেক মেম্বার মো. আবুল হোসেন ব্যাপারী বলেন, সেতুটি সরকারিভাবে পাসের প্রক্রিয়া প্রায়ই সম্পন্ন হয়েছিল। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার পতনের কারণে কাজটির সূচনা হয়নি। ।”
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর পার হয়ে গেলেও এই জনগুরুত্বপূর্ণ সেতুটির স্থায়ী সমাধানে সরকারি কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তারা আক্ষেপ করে বলেন, “আমরা জানি না আদৌ কোনোদিন এখানে নতুন সেতু হবে কি না, নাকি আমাদের আজীবন এই মরণফাঁদ দিয়েই যাতায়াত করতে হবে।”
জামতলা ও কচুয়ারপাড় এলাকার কয়েক হাজার মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সচল রাখতে এই সেতুটি পুনর্নির্মাণ করা জরুরি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিদের শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!