বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে একটি ভারতীয় অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গান্দাই বিওপির বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৭শ’ গজ বাংলাদেশ অভ্যন্তর বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান হতে ভারতীয় অবৈধ অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করেছে।

Manual4 Ad Code

বিজিবি জানিয়েছে, ভারতীয় অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গান্দাইল বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিজিবি একটি ভারতীয় অবৈধ রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, অবৈধ ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যেকোন অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘেœর কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান চলমান আছে এবং তা অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!