মনু নদীতে গোসলে নেমে নিখোঁজ : দুই ঘণ্টা পর কমলগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মনু নদীতে গোসলে নেমে নিখোঁজ : দুই ঘণ্টা পর কমলগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মনু নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নাঈম আহমেদ  (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোণা মাদ্রাসা সংলগ্ন মনু নদীতে এ ঘটনা ঘটে।  নিহত নাঈম আহমেদ কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ও ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী এলাকার হোসেন আলির ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে নোওয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী কুলাউড়া উপজেলার মনু কটারকোণা কওমী মাদ্রাসায় বোর্ড পরিক্ষায় অংশ গ্রহণ করতে গিয়েছিল। শুক্রবার সকালে ৮ জন সহপাঠীদের সাথে মাদ্রাসা সংলগ্ন মনু নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে মাদ্রাসায় খবর দেয়া হলে মাদ্রাসা কর্তৃপক্ষসহ সহপাঠীরা প্রায় দু’ঘন্টা খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পাওয়া গেলেও তার শরীর ছিল নিস্তেজ।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ বীন শাওকী জানান, নাঈমকে উদ্ধার করে পরিক্ষা-নিরিক্ষার জন্য কটারকোণা মাদ্রাসার শিক্ষকরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষনা করেন ।
নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পিতা হোসেন আলী বলেন,আমার ছেলে নাঈম নোওয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করত, এক সপ্তাহ আগে পরিক্ষা দিতে কটারকোণা মাদ্রাসায় গেছে। আজ নদীতে গোসলে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে, আমার ছেলে সাঁতার কাটা জানত না। আল্লাহর মাল আল্লাহর নিয়ে গেছেন, আমি এ বিষয়ে কাউকে দোষারোপ করছি না কোন অভিযোগও নেই আমার। শুধু একটা দাবী আমার ছেলেকে যেন হাসপাতালে কাটা ছিড়া যেন করা না হয়, তাকে আর কষ্ট দেয়ার দরকার নেই।
কমলগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আমি বিষয়টি জেনেছি, নিহতের পরিবার তাদের কোন অভিযোগ নেই তারা ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণের আবেদন করেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!