নদীর তীরে নির্জন জঙ্গলে তুলে নিয়ে সাত বছরের শিশু ধর্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

নদীর তীরে নির্জন জঙ্গলে তুলে নিয়ে সাত বছরের শিশু ধর্ষণ

  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক  ::

Manual3 Ad Code

নদীর তীরে জেগে ওঠা নির্জন জঙ্গলে তুলে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুস্তুম আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুস্তুম আলী সুনামগঞ্জের তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উমেদপুর গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে। সহকারী পুলিশ সুপার (তাহিরপুর-জামালগঞ্জ সার্কেল) প্রণয় রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তাকে শিশুকন্যা ধর্ষণের মামলায় গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (তাহিরপুর জোন) মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

ভিকটিম শিশুকন্যার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার উমেদপুর গ্রামের বাসিন্দা রুস্তম আলী একই গ্রামের দরিদ্র পরিবারের সাত বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে বৌলাই নদীর তীরে জেগে ওঠা গলাচিপা জঙ্গলে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। ওই জঙ্গল এলাকায় গবাদিপশু (গরু) চড়াতে যাওয়া অন্যরা শিশুকন্যাকে উদ্ধার করে পরিবারের মাধ্যম চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করেন।

এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) রাতে ভিকটিম শিশুকন্যার মা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেন। শুক্রবার বাদী পক্ষের মামলা পরিচালনাকারি সুনামগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তানিয়া জাহান বলেন, শিশু ধর্ষণ মামলা অভিযোগ পত্র পুলিশ দ্রুত আদঅরতে দাখিল করলে ভিকটিম শিশুটি যাতে ন্যায় বিচার পায় সে বিষয়টি একজন আইনজীবী হিসাবে সর্ব্বোচ্য চেষ্টা করব। ##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!