আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা

  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ;:
নওগাঁর আত্রাইয়ে গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও পয়েন্টে তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন।
​গণসংযোগকালে আলমগীর কবীর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় তার সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর তার বিগত সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ​আপনারা আমাকে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেছি। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি পুনরায় জনগণের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। এবং তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি আবারও আপনাদের দোয়া ও ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে এলাকার সকল অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব, ইনশাআল্লাহ।
আগামী নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ​কর্মসূচি শেষে তিনি এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!