দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরো ৫ নেতাকে অব্যাহতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরো ৫ নেতাকে অব্যাহতি

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি’র আরো ৫জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, অব্যাহতি পাওয়া নেতারা হলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।
জানা গেছে, মৌলবীবাজার-৪ আসনে জেলা বিএনপির সাবেক সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল মার্কা নিয়ে মাঠে নিবাচর্নী প্রচারণা চালাচ্ছেন। এখানে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী মাঠে প্রচারণা চালাচ্ছেন।

Manual4 Ad Code

সম্প্রতি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব কমলগঞ্জের একাধিক নেতা ধানের র্শীষের বিপক্ষে মাঠে কাজ করছেন এমন অভিযোগ জেলা বিএনপিতে দাখিল করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ এ ৫জনকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২৬ জানুয়ারি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual8 Ad Code

এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও গত ১৯ জানুয়ারি কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কসহ ৫ নেতাকে একই অভিযোগে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!