দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আরো ১৭ জন নেতাকর্মীকে দলের সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, রহিমপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সিপার আহমদ তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ময়ুন ফারুক. পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, সাবেক সভাপতি মাহমুদুর রহমান বাদশা, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামীম, মুন্সীবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য লুৎফুর রহমান সাইফুল, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দেকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আহমদ চৌধুরী, আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাহের আছরু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজমল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজয় কানু, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল হক চৌধুরী সাইস্তা, কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মনসুর আলী মঞ্জু।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ প্রত্যাহারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!