আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি ক্লিন জুড়ী বাস্তবায়নে ভবানীগন্জ খাল পরিস্কার কাজের উদ্বোধন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি বড়লেখা পৌরপ্রশাসক : আলোচনায় আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদির বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি

  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
 
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় গ্রামের বাড়িতে ঈদের ৩য় দিন সোমবার সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান এমপি।
 
এসময় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি বলেন, ঈদের সময় যাত্রীরা টিকেট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি। যে আশা নিয়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে সেমাই খাবে তার আনন্দ তো এখানেই মাটি হয়ে গেলো।
 
২৩ মার্চ সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ এলাকায় স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে  সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
 
জনগণের সাথে ধোকাবাজি চলছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হবে। এতো মানুষ ঢাকা ছেড়েছে। তাদের টাকা ফেরত দিতে তাদের পাবেন কিভাবে?
 
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। দেশটা অচল না হোক। আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে সারাদেশের মানুষ কিন্তু জুলাই যোদ্ধা। এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না।
 
তিনি আরো বলেন, সরকার বিরোধীদলীয় নেতাকে যে বাড়ি দিয়েছে সেই বাড়িতে থাকবো না। এটি ব্যবহার করবো দেশের প্রয়োজনে। সেখানে বিদেশী মেহমানদের নিয়ে কথা বলব। শুধু রাষ্ট্রের কাজে এটি ব্যবহার করা হবে।
প্রাণবন্ত এ শুভেচ্ছা বিনিময়ে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন,কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মোঃ আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, জেলা জামাতের সেক্রেটারি  অধ্যক্ষ ইয়ামির আলী, নায়েবে আমির  মাওলানা আব্দুর রহমান,   দক্ষিন সুরমা উপজেলা  উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,  সাবেক জেলা সেক্রেটারি খন্দকার আব্দুস সোবহান  ও আব্দুল হামিদ খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম,  উপজেলা  নায়েবে আমীর  জাকির আহমেদ, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, উপজেলা শূরা সদস্য  রাজানুর রহিম ইফতেখার, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ফরিদ উদ্দিন, শহর সভাপতি কাজী দাইয়ান  আহমেদ প্রমুখ।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে  ঈদের  প্রচন্ড ব্যস্ততার মাঝে ও নিজ এলাকায় আসায় জনগণ খুশি। বাড়িতে প্রবেশের আগে তিনি নিজ গ্রামের কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। বিশাল মোটর সাইকেল বহর নিয়ে অভ্যর্থনা জানানো হয়।আজ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন ও মেহমানের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন।
 
তিনি আরো বলেন, সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের কণ্ঠে শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এটা করেন আমরা সরকারের সকল ইতিবাচক কাজে সহযোগিতা করবো, সমর্থন করবো। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে আমরা তার প্রতিবাদ করবো, না মানলে প্রতিহত করবো।
বিরোধী দলীয়নেতাকে কুলাউড়ার নিজ বাড়িতে স্বাগত জানান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহি উদ্দিন ও কুলাউড়া থানার ওসি (তদন্ত)  হাবিবুর রহমান। ### 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!