জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাই প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ১৭ দিন থেকে নিখোঁজ কুলাউড়ার কলেজ শিক্ষার্থী অয়ন জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন  কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশু ধর্ষণ : অভিযোগে যুবক গ্রেপ্তার আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কোরআনে হাফেজ যুবকের মৃত্যু ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন 

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Manual2 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ) জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত গনকবরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী থানা, উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!