এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ কুড়িগ্রামে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা : জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভ নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক নবীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কুটিশ্বর দাশের আজ ৩১ তম মৃত্যু বার্ষিকী কুড়িগ্রামে শিক্ষার্থী‌কে মেধাবৃত্তি দিলো জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ  কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ বহিস্কার কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামীর হুমকি-  : বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদি কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে  ‘গোপন’ নিলামের অভিযোগ আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

জুড়ী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজিষ্ট ও টেকনিশিয়ানের অভাবে দীর্ঘ দুই বছর ধরে প্যাথলজি বিভাগটি বন্ধ রয়েছে। জরুরি রোগির সাধারণ (নরমাল) পরীক্ষা-নিরীক্ষায়ও অক্ষম সরকারি এই হাসপাতালটিতে অবশেষে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর উদ্যোগে পুনরায় চালু হল বন্ধ থাকা প্যাথলজি বিভাগ। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Manual3 Ad Code

জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নামে ৫০ শয্যার হলেও হাসপাতালটিতে পদায়ন করা হয়নি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, প্যাথলিজিষ্টসহ জনবল। খুঁড়িয়ে চলা হাসপাতালে কাঙ্খিত সেবা পায়নি জুড়ী উপজেলাবাসি। প্যাথলজিষ্ট, টেকনিশিয়ান ও টেকনিশিয়ান সহকারির পদ শূন্য থাকায় প্রায় দুই বছর ধরে সম্পুর্ণ বন্ধ থাকে প্যাথলজি বিভাগটি। নষ্ট হতে থাকে সরকারি মূল্যবান যন্ত্রপাতি। মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাধারণ পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়টি অবগত হয়ে প্যাথলজি বিভাগ চালুর উদ্যোগ নেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ জানান, টেকনিশিয়ানের অভাবে প্রায় দুই বছর ধরে হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ থাকে। জরুরি রোগিদের ব্লাডগ্রুপিং, ইউরিন টেষ্ট, সিবিসি, আরবিসি-সহ সাধারণ পরীক্ষা-নিরীক্ষাও করা যায়নি। এতে বিভিন্ন ঘটনায় আগত আহত রোগিদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে মারাত্মক ব্যাঘাত ঘটে। বিষয়টি অবহিত হওয়ার পরই নাসির উদ্দিন আহমেদ এমপি মহোদয় প্যাথলজি বিভাগ পুনরায় চালুর উদ্যোগ নেন। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এই বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।

এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির প্রত্যেক বিভাগে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল পদায়নের ব্যবস্থা নিবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!