ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা ওসামানীনগরে গৃহবধু ছিনতাইয়ের শিকার কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার ক্যান্সার আক্রান্ত মহিলা কুলাউড়ায় অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারের লাখ টাকা অর্থদণ্ড কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিনের পিতা এবং ক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদের চাচী ও মামার মৃত্যুতে তাঁদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০৮ এপ্রিল) বিকেলে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার,কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা,আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি ও দৈনিক দিনরাত পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি সুয়েবুর রহমান সুয়েব।

Manual7 Ad Code

বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আজ আমরা এক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে মিলিত হয়েছি। আমাদের অতি আপনজন, এই ক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিনের পিতা এবং আমাদের দপ্তর সম্পাদক জিতু আহমদের পরম শ্রদ্ধেয় চাচী ও মামার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা দোয়া করি, মহান আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করুন এবং তাঁদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!