কমলগঞ্জে চোরাই গরু ও পিকআপসহ ৪ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে চোরাই গরু ও পিকআপসহ ৪ জন আটক

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার পথে ২টি চোরাই গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ১৮ জুন সকাল সাড়ে ৭ টায় উপজেলার আদমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামের আব্দুল রহিমের ছেলে ফজর আলী (২৩), মখলিছ মিয়ার ছেলে রুহেল মিয়া (২১), চাম্পারায় চা বাগানের হাসন মিয়ার ছেলে সাদেক মিয়া (২৩) ও গাড়ি চালক ভান্ডারীগাঁও গ্রামের কলন্দর আলীর ছেলে জোনাব আলী (২৪)। আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রাত্রিকালীন টহল শেষে বৃহস্পতিবার সকালে থানায় ফেরার পথে সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে পালানোর খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই আবুল কাশেম ও এএসআই আনিছুর রহমান ও এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আদমপুর এলাকায় অবস্থান করেন। সকাল সাড়ে ৭ টায় নীল-হলুদ রংয়ের টাটা পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১৫-২১৭৩) দিয়ে একটি ষাঢ় গরু ও একটি লাল রংয়ের গাভি নিয়ে পালিয়ে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়। আটক দুটি গরুর বাজার মূল্য ৬৫ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!