ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট

  • শনিবার, ২ মে, ২০২৬

Manual1 Ad Code

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) :::

Manual7 Ad Code

সিলেটের ওসমানীনগরে সন্ধ্যা রাতে সংঘবদ্ধ একদল ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে পোস্ট অফিসের কর্মচারীদের জিম্মি করে টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। উপজেলার একটি জনবহুল বাজারে সন্ধ্যা রাতে এমন দু:সাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে অন্যদিকে পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

Manual5 Ad Code

গত বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসে এই ঘটনাটি ঘটে। এব্যাপারে পোস্ট অফিস কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার কেশব চক্রবর্তী।

Manual4 Ad Code

গোয়ালাবাজার পোস্ট অফিস সুত্রে জানা যায়, গত বুধবার অফিস টাইমের পরও ডিগ্রি ফাইনাল পরীক্ষার খাতা গ্রহনের জন্য গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের তিনজন কর্মচারী পোস্ট অফিসেই অবস্থান করছিলেন। সন্ধ্যায় গোয়ালাবাজার আদর্শ সরকারী মহিলা কলেজ কেন্দ্রের খাতা গ্রহন করে অফিস বন্ধ করে বাসায় ফেরার পূর্বমুহুর্তে বেশ কয়েকজনের সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা পোস্ট অফিসে প্রবেশ করে ধারালো চাকু(ডেগার) গলায় ধরে পোস্ট অফিসের কর্মচারীদের জিম্মি করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

Manual8 Ad Code

গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার  কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ৩জন কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীরা টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এঘটনাটি আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং এব্যাপারে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুইয়া বলেন, এ বিষয়টি আমার জানা নেই এবং এমন কোনো ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও কেউ করেনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!