কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ

  • সোমবার, ১১ মে, ২০২৬

Manual8 Ad Code
এইবেলা, ​কুলাউড়া:::
ঐতিহাসিক ১১ মে ‘কুরআন দিবস’ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত অর্থসহ কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া সরকারি কলেজ শাখা।
 
সোমবার (১১ মে) সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। 
 
১৯৮৫ সালের এই দিনে কুরআনের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছিলেন, তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি ‘কুরআন দিবস’ হিসেবে পালন করা হয়।
 
​কুরআন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী তামিম আহমদ।
 
​এছাড়াও উপস্থিত ছিলেন, কুলাউড়া সরকারি কলেজ শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারী তানভীন হাসান তাশফীক ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লাবিব। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
 
​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। ঐতিহাসিক কুরআন দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআনের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
 
​ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বিপুল উৎসাহের সাথে অর্থসহ কুরআন গ্রহণ করেছেন।##ছবি ক্যাপশন:কোরআন বিতরনের দৃশ্য #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!