পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

  • সোমবার, ১১ মে, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
আমরা দালাল নই, আমরা শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী, এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’ (FARIA)।  সোমবার সকাল ৯ ঘটিকায় আত্রাই-নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই ব্রিজের ওপর এই কর্মসূচি পালন করা হয়।
এস এম খালেদুর নবী রিক্তার সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া আত্রাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুল সাদিক, সাবেক সহ-সভাপতি একরামুল হক, জেনারেল ফার্মাসিউটিক্যালস- এর মো. আতাউর রহমান, এসিআই ফার্মাসিউটিক্যালস-এর রিপ্রেজেন্টেটিভ হাবিবুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস- এর রিপ্রেজেন্টেটিভ মো. গোলজার হোসেন এবং অ্যারিস্টো ফার্মা লিমিটেডের মশিউর রহমান প্রমুখ।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও ওষুধ কোম্পানিগুলোর প্রতি জোর দাবি জানান।
তাদের দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য বেতন-ভাতা এবং চাকরির পূর্ণ নিরাপত্তা প্রদান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করি। অথচ প্রতিনিয়ত আমাদের অবহেলার শিকার হতে হয়। আমাদের পেশাকে খাটো করে দেখার দিন শেষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
উক্ত কর্মসূচিতে আত্রাই উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের শপথ গ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!