টিলাকাটার অপরাধে ২ ট্রাক্টর মালিকের ৩ লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 টিলাকাটার অপরাধে ২ ট্রাক্টর মালিকের ৩ লাখ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণের দায়ে দুই ট্রাক্টর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

Manual3 Ad Code

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জফরপুর গ্রামে প্রাকৃতিক টিলা কাটার গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালান ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। তিনি টিলা কেটে মাটি পরিবহণে নিয়োজিত দুইটি ট্রাক্টর আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ট্রাক্টর মালিকের বিরুদ্ধে দুইটি মামলায় প্রত্যেককে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে থানার উপ-পরিদর্শক আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান সোমবার সন্ধ্যায় জানান, অবৈধভাবে টিলা কাটার প্রমাণ পাওয়ায় দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন। পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!