কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিয়ের ঝুকিতে থাকা পরিবারকে সুবিধাপ্রাপ্তি শীর্ষক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিয়ের ঝুকিতে থাকা পরিবারকে সুবিধাপ্রাপ্তি শীর্ষক কর্মশালা

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code
 এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় বাল্যবিয়ের ঝুকিতে থাকা শিশু ও পরিবারকে সরকারি সুবিধা প্রাপ্তিতে সহায়তা শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, বিবিএফজি প্রজেক্ট অফিসার রেজোয়ানুল সাতিল, প্লান ইন্টারন্যাশনালের চাইল্ড স্পেশালিস্ট তারিকুজ্জামান, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা অংশগ্রহন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!