আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

  • রবিবার, ৭ জুন, ২০২৬

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

উত্তর জনপদের মৎস, শষ্য ও আমের রাজধানী খ্যাত জেলা নওগাঁ। এ জেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রেলওয়েকে বিপুল পরিমান রাজস্ব দিয়েও তুলনামূলকভাবে যাতায়াত সুবিধায় পিছিয়ে রয়েছে। ঢাকাগামী মোট ৯টি ট্রেনের মধ্যে মাত্র দুটির যাত্রাবিরতি থাকায় টিকিট না পেয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী। দীর্ঘদিনের এ ভোগান্তি লাঘবে ঢাকাগামী অন্য ট্রেনগুলোরও এখানে যাত্রাবিরতির জোর দাবি জানিয়েছে উপজেলার
সর্বস্তরের জনগণ।

Manual2 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন, আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনটি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশনের উত্তরে নওগাঁর রাণীনগর উপজেলা, পশ্চিমে রাজশাহীর বাগমারা উপজেলা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা ও পূর্বদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। আর এই উপজেলাগুলোর বেশির ভাগ মানুষ ট্রেনযোগে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আহসানগঞ্জ রেল স্টেশনটি ব্যবহার করে থাকে।

Manual4 Ad Code

কেননা আহসানগঞ্জ স্টেশনটি হলো এই বিশাল প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে নিকটতম রেল স্টেশন। প্রতিদিন এ অঞ্চলের অসংখ্য মানুষ বিভিন্ন জরুরি কাজে ঢাকা যাতায়াত করে। ঢাকাগামী মোট ৯টি ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ব্রডগেজ লাইনের ট্রেনগুলো হলো চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস।

​মিটারগেজ লাইনের ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আত্রাইয়ে যাত্রাবিরতি রয়েছে। অন্যগুলোর যাত্রাবিরতি নেই।

Manual8 Ad Code

বিশাল এলাকার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাত্র দুটি ট্রেন পর্যাপ্ত নয়। প্রতিদিন অনেক ঢাকাগামী যাত্রী টিকিট পায় না। টিকিট না পেয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীর ফেরত যেতে হয়। আর যেসব যাত্রীর ঢাকা যাওয়া অতি জরুরি তারা ট্যান্ডিং টিকিট কেটে প্রায় আট ঘণ্টার জার্নি কষ্ট করে দাঁড়িয়ে থেকে ঢাকা যান।

Manual3 Ad Code

​ট্রেনযাত্রী রাকিব হাসান, সোহান, আরিফুল ইসলাম, সবুজ হোসেন, বিপ্লব কুমার, মরিয়ম, শাহানাজ পারভিনসহ অসখ্য
যাত্রীরা বলেন, জরুরি প্রয়োজনে প্রায় সময় ঢাকা যাতায়াত করতে হয়, যে দুটি ট্রেনের যাত্রাবিরতি আছে, যাত্রীর সংখ্যা অনেক বেশি তার টিকিট পাওয়া যায় না।

এজন্য ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঢাকাগামী অন্য ট্রেনগুলোর আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে এ সমস্যার সমাধান হবে। ​আহসানগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় সরকারি খাতে জমা পড়ে এই স্টেশন থেকে যা, আশপাশের অন্য রেল স্টেশন থেকে অনেক বেশি।

​নওগাঁ-০৬ ( আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির  সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সমগ্র নওগাঁ জেলার মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আশপাশের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষজনের ঢাকা যাতায়াতের জন্য এটি একমাত্র রেল স্টেশন। ঢাকাগামী ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি জরুরি। অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঢাকাগামী ট্রেনগুলোর যাতে আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি হয়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। ​

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনায় ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে যাতে দ্রুত এর একটি কার্যকর সমাধান পাওয়া যায়। যৌক্তিক কারণে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!