বড়লেখায় কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি : জনদুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বড়লেখায় কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি : জনদুর্ভোগ

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা  ::

Manual3 Ad Code

বড়লেখায় কালেক্টরেট সহকারীদের পূর্ণদিবস কর্মবিরতিতে গত ৪ দিন ধরে উপজেলা প্রশাসনে অচলাবস্থা বিরাজ করেছ। ভুমি সংক্রান্ত কাজে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকজন উপজেলা ভুমি অফিসে গিয়ে কাজ না করেই ফিরে যাচ্ছেন। পদোন্নতিসহ ৭ দফা দাবী আদায়ের আন্দোলনের ৪র্থ দিন বুধবারও উপজেলা প্রশাসনের কালেক্টরেট সহকারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর অর্চনা রাণী দত্ত, অফিস সহকারী প্রতাপ চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব সহকারী মো. সেলিম রেজা, ভুমি অফিসের নাজির কাম-প্রধান সহকারী তপন শর্ম্মা, অফিস সহকারী মো. এনামুল হক, অনিন্দ্য দাস প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!