ওসমানীনগরে পারিবারিক কলহের জের স্ত্রী-শাশুড়িকে কুপিয়েছে জামাতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ওসমানীনগরে পারিবারিক কলহের জের স্ত্রী-শাশুড়িকে কুপিয়েছে জামাতা

  • সোমবার, ৮ জুন, ২০২৬

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুরিকে ধারালো বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে জামাতা ছানু মিয়া(৩৫)। রোববার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোডের সাবেক ইউপি
সদস্য সিরাজ উদ্দিনের বাসাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করে। ছানু মিয়া নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।

Manual2 Ad Code

আহতরা হলেন, উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম(৬৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে   উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়া। এর মধ্যে রেশমা- ছানু দম্পতি ঘরে দুটি ছেলে ও কন্যা সন্তান জন্ম গ্রহন করে।

সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণে দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন তারা। গত রোববার রাতে স্বামী ছানু মিয়া তার দুই সন্তানকে রেশমাদের বাসায় খেতে আসলে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ছানু মিয়া বটি(দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুরি আজিরুন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করে।

Manual8 Ad Code

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর আমরা জামাতা ছানু মিয়াকে আটক করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছানু মিয়াকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!