বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী—২০২৬’ উদযাপন করা হয়েছে।

২৭ জুন (শনিবার) বিকালে বড়লেখা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ জন্মজয়ন্তী উদযাপিত হয়।

বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষক তপন চৌধূরী এবং নৃত্য বিভাগের শিক্ষক সুমিতা রাণী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।

Manual7 Ad Code

পুরো অনুষ্ঠানটি রবীন্দ্র ও নজরুল সংগীত অবলম্বনে পরিবেশিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল একাডেমীর ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি, গান, নাচ ও যন্ত্রসংগীত পরিবেশনা। যা দর্শকদের মন কাঁড়ে। এসব পরিবেশনার ফাঁকে ফাঁকে অনুষ্ঠান বিষয়ে অতিথিবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করেন।

Manual6 Ad Code

অনুভুতি প্রকাশসহ প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খাঁন, প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, উপজেলা জাসাসের আহবায়ক মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক হানিফ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে, অতিথিবৃন্দ এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!