আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা 

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual2 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আত্রাই উপজেলা কার্যালয়ের আয়োজনে সোমবার (৬ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
​দিবসের শুরুতে সকাল ১০:০০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকাল ১০:১৫ টায় সমবায়ী ও সুবিধাভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
​আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। ​
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার।
​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে পল্লী অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদের সমবায় ও পল্লী উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হবে।
​তিনি আরও বলেন, পল্লী অঞ্চলের মানুষের মাঝে ঋণ বিতরণ, আধুনিক কৃষির প্রশিক্ষণ এবং গাছের চারা বিতরণের মতো সরকারের এই উদ্যোগগুলো গ্রামীণ নারীদের স্বাবলম্বী করছে এবং দেশের সামগ্রিক জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি সবাইকে মিলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে সমবায়ী ও সুফলভোগীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে উপস্থিত সকলের মাঝে আপ্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানের শেষ পর্বে গ্রামীণ উদ্যোক্তা ও সমবায়ীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।
একই সাথে সরকারি সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালের আয়োজনে ২৭ জনকে ৫৪ বান ঢেউটিন, ৩২ জনকে নগদ ৩৫০ টাকা করে আর্থিক সহায়তা এবং ঐচ্ছিক তহবিল থেকে বিশেষ চেক বিতরণ করা হয়। ​উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সমবায়ী ও সুফলভোগী উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!