বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ৩৮ ব্যক্তিকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় মাস্ক ব্যবহার না করায় ৩৮ ব্যক্তিকে জরিমানা

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখায় কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত কল্পে রোববার বিকেলে উপজেলা প্রশাসন পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এতে ৩৮ ব্যক্তিকে ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

Manual1 Ad Code

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে জেলা প্রশাসকের নির্দেশে বড়লেখা উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরার নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক ব্যবহার না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় দুটি ভ্রাম্যমাণ আদালত ৩৮ টি মামলায় ৩৮ ব্যক্তিকে ৭৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসময় জনগণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এসময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের নেতৃত্বে পুলিশ মোবাইল কোর্টকে সহযোগিতা করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!