বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ১১ শ নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করলেন এক চেয়ারম্যান প্রার্থীর পারিবারিক কলহের জেরে কমলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাতকে চোরাই মোটর নৌকাসহ ৪ জন আটক কমলগঞ্জ হামহামে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার ছাত‌কে ৩ সংবাদকর্মীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ দলীয় কর্মকান্ড গতিশীলের নির্দেশ- বড়লেখায় নাসির উদ্দিন এমপির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ী কলিমের ব্যতিক্রমী উদ্যোগ সমাই বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার 

বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬

Manual7 Ad Code
সংবাদদাতা, লন্ডন ::
বৃটেন প্রবাসী রাজনগরবাসীর উদ্যোগে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আয়োজনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর সাথে এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে লন্ডনের বেকেনহ্যামস্থ কারি ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক রুহুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউকে বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব খসরুজ্জামান খসরু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তপন, একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওদুদ আলম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কমিউনিটি নেতা আব্দুল হান্নান তরফদার, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদু, ময়না মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাকিনুর রশিদ, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়ালিন করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রাজনগর জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মহসিন আলী মিন্টু, সহ-সভাপতি ময়নুল ইসলাম বুধু, জগলু চৌধুরী।
অনুষ্ঠানে দেলওয়ার হোসেন, জাভেদ আহমেদ, আজিম উদ্দিন, শাহজাহান চৌধুরী, পিন্টু চৌধুরী, কমরু খান, সৈয়দ রুয়েজ হোসেন, মানিক মিয়া, মুজিবুর রহমান, তবজু খান, রেজাউল ইসলাম মিঠু, বাবুল আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আব্দুস শহীদ, গুলজার আহম্মেদ এবং কেন্টের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মেকদাদ খানসহ বৃটেনের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাজনগরবাসী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বৃটেনপ্রবাসী রাজনগরবাসীর আন্তরিকতা, ভালোবাসা ও অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার অঙ্গীকার। রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, রাজনগর ও সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়ন করা হবে। টেংরা ও কামারচাক এলাকায় আধুনিক ‘ফেলাড সেন্টার’ (Field Centre) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকার মানুষের শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও বিনিয়োগ রাজনগর এবং মৌলভীবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও সুদৃঢ় করা, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ত করতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, প্রবাসীদের ভূমিকা এবং রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরে তারা বলেন, দেশের উন্নয়ন, গণমানুষের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা প্রবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও আলোচনা সভার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!