লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া-

  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া  :::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীামন্তে নিহত তারা মিয়ার লাশ ৩৬ ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।  সোমবার ১০ আগস্ট বিকেল ৬চায় শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সীমান্তের মেইন পিলার ১৮৬৩-এর নিকটস্থ স্থানে নিহতের পিতা আব্দুল মালেকের কাছে হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না,  ৪৬ বিজিবি মুরইছড়া ক্যাম্প কামান্ডার সুবেদার কাজী নাসিম, কর্মধা ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং এবং ভারতের পক্ষে উনকোটি জেলার ইরানী থানার সেকেন্ড অফিসার শ্রীকান্ত চক্রবর্তী, বিএসএফ প্রতিনিধি, এসি রোহিত, মাগুরালি কোম্পানি কমান্ডার।

নিহত তারা মিয়ার পরিবারের সদস্যদের দাবি, চোরাকারবারিরা নিজেরা ঝুঁকি না নিয়ে তরুণ ও কম বয়সী ছেলেদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সীমান্তের ওপারে পাঠায়। তাদের মতে, এই প্রবণতা বন্ধ করা না গেলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

নিহতের বড় ভাই রাজু জানান, আমার ভাই অভাবী ছিলো না। আমাদের ঘরবাড়ি আছে, গাড়িও আছে। যারা চোরাকারবারি আছে, তারা লোভ দেখিয়ে এবং জোর করে আমার ভাইকে নিয়ে যায়।

Manual4 Ad Code

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রাত ২টার দিকে আমি স্থানীয় রবিরবাজারে ছিলাম। তখন একজন আমাকে ফোন দিয়ে বলে, তারা মিয়াকে পাওয়া যাচ্ছে না, খুঁজতে হবে। পরে জানতে পারি সে সীমান্তের দিকে গেছে।

রাজু আরও বলেন, চোরাকারবারিরা নিজেরা মাল আনতে যায় না। ছোট ছোট ছেলেদের লোভ দেখিয়ে মাল আনতে পাঠায়। এক-দেড় বছর আগেও আমার পাশের ঘরের ১৩ বছরের একটি ছেলে বিএসএফের গুলিতে মারা গেছে। আমার ভাই তো মারা গেছে, তাকে আর পাবো না। আমি চাই আর কেউ যেনো এই কাজে না যায় এবং আর কোনো পরিবার যেনো এভাবে স্বজন না হারায়।

নিহতের আরেক ভাই রজাক আলী বলেন, যারা আমার ভাইকে নিয়ে গেছে এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমরা তাদের সঠিক বিচার চাই।

Manual3 Ad Code

কান্নাজড়িত কণ্ঠে তারা মিয়ার মা বলেন, আমি সবসময় কইছি, আমার ফুয়ারে (ছেলেকে) ইতার মধ্যে না নেওয়ার লাগি। এর বাদেও তারা আমার ফুয়ারে নিয়ে গেছে। আমি আমার ফুয়ার উপযুক্ত বিচার চাই।

Manual1 Ad Code

পরিবারের সদস্যরা জানান, চোরাকারবার বন্ধে কার্যকর পদক্ষেপ এবং সীমান্তবর্তী এলাকার তরুণদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।

Manual2 Ad Code

 উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় চোরাকারবারিদের একটি দল যাওয়ার সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে জানিয়েছে বিজিবি।  নিহত তারা মিয়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!