আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ ,সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের  আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে  আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, সহ উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এই উপলক্ষে উপজেলার পাঁচ জন সফল মৎস্যচাষি—মির্জা রাকিব, মো.শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম,  মো.শহিদুল ইসলাম, মো.আব্দুস সালাম মন্ডল কে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!