মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা

  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি  ::

Manual1 Ad Code

মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।

গতকাল রবিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও পরিবেশবান্ধব চাষ পদ্ধতির সম্প্রসারণ, উন্নতমানের পোনা ও রেণুসহ অন্যান্য উপকরণের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণ প্রদান সরকারের অন্যতম অগ্রাধিকার। ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মৎস্য আহরণ নিষিদ্ধ মৌসুমে জেলেদের খাদ্য সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক কার্ড প্রদান এবং মৎস্য বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। একই সঙ্গে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন, অবক্ষয়িত জলাশয় পুনরুদ্ধার, অভয়াশ্রম ও বিল নার্সারি স্থাপন এবং দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Manual8 Ad Code

মৎস্যজীবীদের উদ্দেশে তাহসিনা রুশদী লুনা বলেন,প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এসব প্রশিক্ষণে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এতে আপনারা অনেক উপকৃত হবেন। আমরা সর্বদা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন। কখন কী সুযোগ সৃষ্টি হয়, সেসব সুযোগ আপনারা গ্রহণ করবেন।

Manual1 Ad Code

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!