অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী

  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual4 Ad Code

কুড়িগ্রামের চিলমারীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রকাশিত অডিও ও সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন পিআইও অফিসের দৈনিক হাজিরাভিত্তিক এক কর্মচারী।

রবিবার ১৬ (আগস্ট) কুড়িগ্রাম কলেজ মোড়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেছেন, স্থানীয় একটি খাবারের দোকানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় মানসিক চাপে থাকা অবস্থায় কিছু কথা বলে ফেলেন। পরে ওই কথোপকথন রেকর্ড করে তাকে ভয় দেখানো হয় এবং সংবাদ আকারে প্রকাশ করা হয়।

চিলমারী পিআইও অফিসের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী হুমায়ন কবির। সম্প্রতি সাংবাদিক এস এম রাফি ও ফয়সাল হক রকির বিরুদ্ধে দুই সাংবাদিককে হত্যার পরিকল্পনার অভিযোগ সংবলিত একটি অডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তিনি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন।
তার দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। ওই সময় স্থানীয় একটি খাবারের দোকানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি অস্বাভাবিক অবস্থায় কিছু বক্তব্য দেন। পরে সেই কথোপকথন গোপনে রেকর্ড করা হয়।

Manual5 Ad Code

হুমায়ন কবির দাবি করেন, অডিওতে সাংবাদিক রাফি ও রকিকে ৩০ হাজার টাকা দেওয়ার যে কথা শোনা গেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কাউকে টাকা দেওয়ার কথা তিনি বলেননি বলেও দাবি করেন তিনি।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে তার কোনো মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা নেই। তাকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে সাংবাদিকদের সঙ্গে শত্রুতা তৈরির জন্য ঘটনাটি ঘটানো হয়েছে।

চিলমারী পিআইও অফিসের কর্মচারী হুমায়ন কবির, বলেন “আমি ওই কথাগুলো স্বাভাবিক অবস্থায় বলিনি। সাংবাদিক ভাইদের বিরুদ্ধে যে অডিও ও সংবাদ প্রকাশ হয়েছে, তা ভিত্তিহীন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি।”

Manual3 Ad Code

লিখিত বক্তব্যে হুমায়ন কবির সাংবাদিক এস এম রাফি ও ফয়সাল হক রকিসহ গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!