বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক

  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় ১৬টি তফসিলি ব্যাংকের ৪০ জন গ্রাহককে প্রকাশ্যে বিভিন্ন অঙ্কে সর্বমোট ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলাস্থ তফসিলি ব্যাংক সমুহ উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ প্রদান কার্যক্রমের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুর আলম মাহবুরের সভাপতিত্বে ও ডাচ-বাংলা ব্যাংক বড়লেখা শাখার কমপ্লায়েন্স ম্যানেজার নাদিরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষকেরাই দেশের খাদ্য উৎপাদনের মূল দায়িত্ব পালন করছেন। ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক মূলত তাদের আর্থিক সহায়তা দেওয়ার কাজটি করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৩৮ মিলিয়ন মেট্রিক টন দেশে উৎপাদিত হয়। ঘাটতি পূরণে চাল ও গমসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করতে হয়। তাই দেশের খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের আরও বেশি প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া প্রয়োজন।

সুধাংশু রঞ্জন দেব বলেন, ধান, চাল, ডালসহ বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি মৎস্য, গবাদিপশু ও প্রাণিসম্পদ খাতেও কৃষিঋণ দেওয়া হচ্ছে। কৃষি যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভর্তুকি ও প্রণোদনা রয়েছে। কৃষকদের সহজে কৃষিঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

Manual8 Ad Code

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, হঠাৎ করে ব্যাংকে গিয়ে ঋণ চাওয়ার পরিবর্তে অন্তত পাঁচ-ছয় মাস আগে থেকেই কৃষি প্রকল্পের পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা ব্যাংকের সঙ্গে শেয়ার করলে ঋণ পাওয়া সহজ হবে। পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে জমি ও পুকুরের উপযোগিতা অনুযায়ী প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি।

Manual2 Ad Code

Manual8 Ad Code

সভায় স্বাগত বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. শহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার মো. কয়েছ সামী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু ।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুমন এগ্রো ফার্মের প্রোপ্রাইটর সুমন দেবনাথ, প্রান্তিক কৃষক মঈন উদ্দিন, রাজা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বদরুল হক, বড়লেখা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শাহজাহান সৌরভ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!