কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অংকনের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত বড়লেখায় বিএনএসবি আই হসপিটালের স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা

কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
 কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ হাসান লালমনিরহাটের খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে। সে আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় সড়ক পার হচ্ছিল নাহিদ। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যায় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম মঙ্গলবার রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!