আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গায় লাগানো গাছ অবৈধভাবে কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১৯ আগষ্ট ) দুপুরের দিকে উপজেলার ভূ-পাড়া ইউনিয়নের সদুপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূ-পাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি জায়গায় লাগানো গাছকাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গার গাছ কাটার অপরাধে বন আইন দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধায়ায় ঐ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews