শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজার- ২ আসনের (কুলাউড়া) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজি না, কাজে কাজি। আমরা উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে শিক্ষা নিয়ে সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার সুফল আমরা সকলেই পাবো।

Manual3 Ad Code

তিনি ২৩ আগস্ট রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ‘উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিকক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা জানান।

Manual1 Ad Code

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু মোহাম্মদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আজিজুল হক বাবুল ও মঈন উদ্দিন আকবর, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান, বিএনপি নেতা জুনেদ আহমদ প্রমূখ।

শুরুতে প্রধান শিক্ষকের নেতৃত্বে সংবর্ধিত অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে গৌরব বর্ধন ও সামিরা জান্নাত চৌধুরী।

Manual7 Ad Code

কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী ইশরাত পারভীন তিশমা, গীতা পাঠ করে শান্ত শর্মা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিত ছিল। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!