কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান এবং দুই যুবককে মারধর করার অভিযোগ ওঠার পর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আলমাছ মিয়া কুলাউড়া উপজেলা বিএনপির জয়চন্ডী ইউনিয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক। তিনি জয়চন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

Manual4 Ad Code

গতকাল শনিবার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমাছ মিয়াকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলাভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

দলীয় নেতা-কর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছেন মানুষ। যানজট নিরসনে ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা হয়। সভায় শহরের ছয়টি স্থানে দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত হয়। ১৬ আগস্টের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বলা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানানো হয়।

Manual5 Ad Code

এরপর ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরে অভিযান চালান। এ সময় যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে এক চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। অটোরিকশার স্ট্যান্ডের এক ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকনেতা আলমাছ মিয়ার নেতৃত্বে অটোরিকশাচালকেরা সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপির উপজেলা কমিটির নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

Manual8 Ad Code

এদিকে সম্প্রতি অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আলমাছ মিয়াসহ আরেক অজ্ঞাতনামা ব্যক্তি দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করছেন। ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাচ্ছিলেন না। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতে দেখা যায়।

Manual4 Ad Code

জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান বলেন, ‘রাস্তা বন্ধ করে এসিল্যান্ড (সহকারী কমিশনার) স্যারের বিরুদ্ধে খারাপ ভাষায় স্লোগান এবং চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের অভিযোগে মূলত আলমাছ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

ভিডিওটি দেখেছেন জানিয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্যাতনের শিকার দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!