সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের নিজ শিশুকন্যা রুনা বেগমকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগে পিতা শরীফ আলীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
২৪ আগস্ট সোমবার দুপুরে এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল হক।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি বাদী নেকজান বিবি, সাড়ে ৩ বছরের সন্তান রুনা বেগম, ছয় বছরের মেয়ে সুমা বেগমকে নিয়ে খাটের উপর ঘুমান। অপর দিকে সন্তানের পিতা মো: শরীফ আলী আট বছরের মেয়ে রীমা বেগম ও দুই বছরের ছেলে মাহবুবুর রহমান ইমন, প্রতিবন্ধী সন্তান ইমরান হোসেন ও মা লতিফা বেগমকে নিয়ে মেঝেতে ঘুমান। মধ্যরাত অনুমান ৩টার দিকে সন্তানের মা নেকজান বিবি হঠাৎ ঘুম ভাংলে দেখতে পান তার স্বামীর হাতে রক্ত মাখা ছুরি। এসময় শরীফ আলী তার স্ত্রীকে বলে কেই কিছু জিজ্ঞাস করলে বলবা প্রতিবেশী চাচাতো ভাই ছালেকের নাম। পরে ঘাতক শরীফ ঘরের পাশে ধান ক্ষেতে ছুরি ফেলে অজ্ঞান হয়ে পরে। এসময় স্ত্রী নেকজান বিবি চিৎকার করলে এলাকাবাসী ও খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসেন।
মূলত কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই ছালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। এঘটনায় মেয়ের মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় একমাত্র আসামী তার স্বামীকে করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শিশু সন্তানের পিতা শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এদিকে পরিকল্পিত ও চাঞ্চল্যকর এই হত্যা কান্ডের দীর্ঘ ১২ বছর পর আজ সোমবার ২৪ আগস্ট মামলার রায়ে পিতা শরীফ আলীকে ফৌজদারী কার্যবিধির ৩৭৩ ধারানুযায়ী দীর্ঘ শুনানীর পর মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে অতিরিক্ত দায়রা ও জজ দ্বিতীয় আদালত মৌলভীবাজার। আসামীকে পরে কোটের মাধ্যমে কারাগারে প্রেরণ হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!