আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে সভায় দিবসের বিভিন্ন কর্মসূচির রূপরেখা ও সুষ্ঠু বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়। ​
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন,  কাজী নজরুল ইসলাম কেবল একটি নাম নয়, তিনি আমাদের আত্মমর্যাদা ও অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা। কবির ভালোবাসার বাণী নতুন প্রজন্মের ধমনীতে ছড়িয়ে দিতে পারলেই ‘নজরুল বর্ষ’ উদযাপন সার্থক হবে।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!