বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ১৭৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ১৭৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক

  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭শ’ ৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

Manual6 Ad Code

আটককৃতরা হচ্ছে- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

বিজিবি সূত্র জানিয়েছে, কতিপয় চোরাকারবারি বোবারথলের দুর্গম এলাকা গান্ধাই সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বোবারথল বিওপি সেই এলাকায় বিশেষ অভিযান চালায়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালানোর চেষ্টা চালায়। এসময় বিজিবি দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

Manual2 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, বড়লেখা গান্ধাই সীমান্তে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১৭৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। রাতে জব্দ ইয়াবাসহ তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান সোমবার রাত সাড়ে দশটায় জানান, কিছুক্ষন আগে বিজিবি ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার এজাহার লেখার কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!